কক্সবাজারে দুই মাদক কারবারির যাবজ্জীবন

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০৮:৫১ পিএম

কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক ৩টি মামলায় দুজনকে যাবজ্জীবন ও দুজনকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার বিকেলে রামু থানার দুটি মামলায় দু্জনকে  যাবজ্জীবন ও টেকনাফ থানার একটি মামলায় দুজনকে চার বছরের কারাদণ্ডের আদেশ দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মো. লালচান মোল্লা ও রিপন চন্দ্রক ভৌমিক। একইসাথে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। চার বছরের সাজাপ্রাপ্তরা হলেন  মো. নুর হাকিম ও শাহাজাহান। তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরো ৩ মাসের সাজার আদেশ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত