মির্জাপুরে গ্রেপ্তার বিএনপি-যুবদলের ৬ নেতা রিমান্ডে

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০১:৩৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর গ্রেপ্তারকৃত বিএনপি ও যুবদলের ৬ নেতাকে রিমান্ডে নিয়েছে থানা-পুলিশ। বৃহস্পতিবার থেকে তাদের রিমান্ড শুরু হয়েছে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলা বিএনপির সদস্য ইমারত হোসেন, মহেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জামুর্কী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম তাপস, গোড়াই ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আলমাছ হোসেন ও যুবদল নেতা হাফিজুর রহমান স্বপন।

তাদের বিরুদ্ধে মির্জাপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে।

বুধবার বিকেলে গ্রেপ্তারদের টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে বিচারক উপজেলা বিএনপির সদস্য ইমারত হোসেন ও জামুর্কী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম তাপসকে একদিন করে এবং বাকি চারজনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রামকৃষ্ণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত