রংপুরে ধর্ষণ মামলায় প্রেমিকের যাবজ্জীবন

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৩:০৮ পিএম

রংপুরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগের মামলায় মিঠুন শেখ (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক এম আলী আহমেদ এ রায় দেন। 

মিঠুন তারাগঞ্জ উপজেলার দামোদরপুর কাজী পাড়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, মিঠুন শেখের সঙ্গে ভুক্তভোগী নারীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ৭ ডিসেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করে সে। এ ঘটনায় পরবর্তীতে তারাগঞ্জ থানায় একই বছরের ১১ ডিসেম্বর মামলা হয়। পুলিশের এসআই মমতাছের হাসান মাসুম তদন্ত করে চলতি বছরের ২৯ মে আদালতে চার্জশিট দাখিল করেন। বিজ্ঞ আদালত সাক্ষ্যগ্রহণ এবং জেরা আজ এই রায় দিলেন।

সরকারি কৌঁসুলি তাজিবুর রহমান গণমাধ্যমকে জানান, এই রায়ে চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। তাদের নাম অন্তর্ভূক্তির কারণে মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অবজারভেশনও দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত