কেজিডিসিএলের এমডি হিসেবে রফিকুল ইসলামের যোগদান

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০২:৪৪ এএম

পেট্রোবাংলার অফিস আদেশের মাধ্যমে প্রকৌশলী মো. রফিকুল ইসলাম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে গত ২২ নভেম্বর কাজে যোগদান করেছেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে ১৯৯৪ সালে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। এ ছাড়া কর্মজীবনে তিনি জিটিসিএল, পিজিসিএল, পেট্রোবাংলা ও আরপিজিসিএলে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত