ব্রাজিলের এসপিরিটো সান্তো রাজ্যে দুটি স্কুলে বন্দুক হামলায় তিনজন নিহত ও ৮ জন আহত হয়েছেন। শুক্রবার এই হামলা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর রয়টার্সের।
রাজ্যের রাজধানী ভিটোরিয়ার ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত ছোট শহর আরেক্রজে স্থানীয় সময় সকাল ১০টায় এই হামলা্ হয়।
কর্মকর্তারা জানান, অজ্ঞাত এক কিশোর সামরিক পোশাক পরে একটি প্রাইভেট ও আরেকটি সরকারি স্কুলে গুলি চালায়।
পুলিশ জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে বন্দুকধারী হামলার শিকার একটি স্কুলের ছাত্র।
তবে বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন এসপিরিটো সান্তোর জননিরাপত্তা বিভাগের প্রধান মার্সিও সেলান্তে।
