কিয়েভ মেয়রকে জেলেনস্কির কটাক্ষ

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১১:৩৬ পিএম

বিদ্যুৎবিহীন পরিস্থিতি ভালোমতো সামাল দিতে না পারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকোর সমালোচনা করেছেন। গত শনিবার সন্ধ্যায় দেওয়া ভাষণে তিনি ইঙ্গিত করেছেন, কিয়েভের মেয়র এবং তার কর্মকর্তারা অসহায় মানুষদের সহায়তার জন্য যথেষ্ট পদক্ষেপ নিতে পারেননি। ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘শনিবার সন্ধ্যা পর্যন্ত শহরের ছয় লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। কিয়েভের অনেক বাসিন্দাকে ২০, এমনকি ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন কাটাতে হয়েছে। আমি মেয়রের কার্যালয় থেকে মানসম্মত কাজ আশা করি।’ এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যাবতীয় বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছে শহরের কর্র্তৃপক্ষ। সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে কিয়েভ। জেলেনস্কির অভিযোগ, দুর্ভাগ্যজনকভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্র্তৃপক্ষ যথাযথভাবে সাড়া দিতে ব্যর্থ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত