দুই ক্যাটাগরিতে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল নগদ

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০১:১৪ এএম

বাংলাদেশের আর্থিক খাতে ডিজিটাল উদ্ভাবনে বিশেষ অবদান রাখার জন্য ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২’ অর্জন করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। ডিজিটাল উদ্ভাবনের পাশাপাশি মার্চেন্ট ব্যবসায় অনলাইন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অবদান রাখায় মোট দুইটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে নগদ।

সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘টুওয়ার্ডস আ স্মার্ট ট্রান্সফরমেশন’ শিরোনামে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২’-এর আয়োজন করে ডিজিটাল অর্থ লেনদেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থা মাস্টারকার্ড। এটি মাস্টারকার্ডের চতুর্থ আয়োজন।

এবারে আয়োজনে নগদ এক্সিলেন্স ইন ডিজিটাল ইনোভেশন ২০২১-২২ অর্জন করেছে। মাস্টারকার্ড ক্রেডিট কার্ড বিল পেমেন্টের জন্য এই এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে নগদ। নগদ অপর পুরস্কারটি পেয়েছে এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস (মার্চেন্ট) অনলাইন ২০২১-২২ ক্যাটাগরিতে।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত