ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৯.০২

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০১:০১ পিএম

ময়মনসিংহ বোর্ডে ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ০২ শতাংশ।এই বোর্ডে মোট ১ লাখ ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯৭ হাজার ৮৮২ জন। 

সোমবার (২৮ নভেম্বর) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড এসব তথ্য জানিয়েছে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, এক হাজার ৩০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৯ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৭ হাজার ৮৮২ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন। 

বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ৯৩৭ জন, মানবিক বিভাগে ১ হাজার ৩৭ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ২৪২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ৬ হাজার ৭৬৮ জন ছেলে ও ৮ হাজার ৪৪৮ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

শিক্ষাবোর্ডের অধীনে শেরপুর জেলায় পাসের হার ৮৯ দশমিক ১৪ শতাংশ, ময়মনসিংহ জেলায় পাসের হার ৮৮ দশমিক ৯০ শতাংশ, নেত্রকোনা জেলায় ৮৮ দশমিক ৫৯ শতাংশ এবং জামালপুর জেলায় ৮৯ দশমিক ৫২ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত