উখিয়ায় ভুয়া র‌্যাব সদস্য আটক

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০৪:৩৬ পিএম

কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ভুয়া র‌্যাব পরিচয়কারী আবু তাহের (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে।

আটককৃত আবু তাহের কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ ইউনিয়নের মোহাম্মদ মিয়ার ছেলে।

সোমবার (২৮ নভেম্বর) কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এতথ্য জানান।

তিনি জানান, র‌্যাব জানতে পারে উখিয়ার পালংখালী ইউপিস্থ বাজার এলাকার বিভিন্ন দোকানে কতিপয় ব্যক্তি র‌্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে। এমন সংবাদের সত্যতা যাচাইয়ে রোববার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত স্থানে গিয়ে ভুয়া র‌্যাব সদস্য পরিচয়কারী ব্যক্তিকে আটক করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আটক আবু তাহের বেশ কিছুদিন যাবত এলিট ফোর্স র‌্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন দোকানে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।এছাড়া আব্দুর রশিদ নামের এক ব্যক্তিকে র‌্যাব পরিচয় প্রদান করে আটকের ভয় দেখিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং তাৎক্ষণিক এক লাখ টাকা আদায় করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত