মৌলভীবাজারে ভূমি সংক্রান্ত গণশুনানি

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১২:১৪ এএম

মৌলভীবাজারে ‘ভূমি সংক্রান্ত গণশুনানি’ হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি হয়। এতে সমন্বয় করেন ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি।

গণশুনানিতে বক্তারা বলেন, নানা কারণে মৌলভীবাজারের জমির শ্রণি পরিবর্তন হয়ে যাচ্ছে। হাওরের মাছের জলাভূমি কৃষি জমিতে রূপান্তর হচ্ছে। পরবর্তী সময়ে সেখানে বাড়িঘর উঠছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে সংসদীয় স্থায়ী কমিটিকে জোর দাবি জানান তারা।

এতে বক্তব্য দেন, হাবিবুর রহমান এমপি, নেছার আহমদ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, খান মোহাম্মদ শুভ এমপি, অতিরিক্ত সচিব আব্বাস উদ্দিন, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাশ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

গণশুনানিতে সাংবাদিক, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, রাজনীতিবিদ, কৃষক, ভূমিহীনসহ বিভিন্ন শ্রেণির মানুষজন অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত