ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগপূর্তি উৎসব

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৯:৪৮ পিএম

সোমবার ফেনী রিপোর্টার্স ইউনিটির এক যুগপূর্তি হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের রাজাঝির দিঘীর পশ্চিমপাড়ের ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে আলোচনা সভা, কেক কাটা, প্রকাশনার মোড়ক উম্মোচন, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের প্রতিনিধি দিদারুল আলমের সঞ্চালনায় যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তায়েবুল হক। 

বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী সরকারী কলেজের সদ্যবিদায়ী অধ্যক্ষ অধ্যাপক বিমল কান্তি পাল, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবির শামীম, সহসভাপতি ও স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার ন্যাশনাল ডেস্ক ইনচার্জ কাজী তানভীর আলাদিন, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, সময় টিভির স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, ফেনী রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনী সম্পাক আরিফুল আমিন রিজভী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফেনী জেলা সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের ফেনী জেলা সভাপতি শাহ জালাল ভূঞা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ। 
উপজেলা পর্যায়ের সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন দাগনভূঞার আবু তাহের পন্ডিত, ছাগলনাইয়ার শেখ কামাল, পরশুরামের এমএ হাসান, সোনাগাজীর ওমর ফারুক প্রমূখ।

অনুষ্ঠানে ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রোনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক দিদারুল আলম বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে প্রদানকৃত ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। 

অনুষ্ঠান শেষে রিভেল ব্যান্ড ও স্বপ্নীল সাংস্কৃতিক সংগঠনের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ফেনীর সাংবাদিক ও আগত অতিথিবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত