টাঙ্গাইলে ঘুষ নেওয়ার সময় ৩ কর্মচারী আটক

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১১:৩৬ পিএম

কাঠবোঝাই ট্রাক থেকে ঘুষ নেওয়ার সময় বন বিভাগের ২ প্রহরী ও এক শ্রমিককে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টাঙ্গাইল অফিসের এনফোর্সমেন্ট টিম। গত সোমবার বিকেলে তাদের আটক করা হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে দুদক উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেন। দুদক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার করটিয়া চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনার সময় দুদক এনফোর্সমেন্ট টিম টাঙ্গাইল বন বিভাগের ২ প্রহরী ও এক শ্রমিককে কাঠবোঝাই ট্রাক থেকে ২ হাজার ৬০০ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করে। এ বিষয়ে টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান জানান, অভিযুক্ত ২ বনপ্রহরীকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া জড়িত অন্য কর্মকর্তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত