আড়াইহাজারে নাশকতার মামলায় আরও ৩ বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
বুধবার সকালে ও মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৃত আক্কাছ আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য সেলিম (৪৩), সদর পৌর সভার নোয়াপাড়া গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে নুরুল ইসলাম( ৫০) ও গোপালদী পৌর সভার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি, কলাগাছিয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে আলী হোসেন (৪৫)।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বিএনপির নেতাকর্মীরা গত ২৭ নভেম্বর মশাল মিছিল, লাঠিসোঁটা, ককটেল নিয়ে আড়াইহাজারের ইদবারদী বাসস্ট্যান্ড থেকে আড়াইহাজারের দিকে অগ্রসর হয়ে রাস্তা অবরোধ, অ্যাম্বুলেন্স আটকে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
এই ঘটনায় পুলিশের এসআই মামুন মিয়া বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
সেই মামলায় ওই ২ জনকে আটক করা হয়। বুধবার দুপুরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।
