৫ চোরাই মোটরসাইকেল উদ্ধার, তিনজন গ্রেপ্তার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১২:২৫ এএম

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃবিভাগীয় চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। গ্রেপ্তাররা হলেন রাসেল আহমদ (২৮), জুনেদ আহমদ (২৩) ও জাহাঙ্গীর মিয়া (৩০)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, সাম্প্রতিক সময়ে কুলাউড়া ও অন্যান্য উপজেলা থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এর মধ্যে কুলাউড়ার মাগুরা এলাকা থেকে সাংবাদিক সঞ্জয় দেবনাথের মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি থানায় একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে কুলাউড়া থানা পুলিশ অভিযানে নামে। প্রথমে আন্তঃজেলা ও আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের মধ্যে অন্যতম দুর্ধর্ষ সদস্য কমলগঞ্জ উপজেলার বাসিন্দা জাহাঙ্গীরকে কুলাউড়া পৌরসভার কাছুরকাপন এলাকা থেকে মোটরসাইকেলের তালা ভাঙার যন্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে রাসেল ও জুনেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত