৫৫ ফুট গভীর কুয়োতে আটকা আট বছরের শিশুর মৃত্যু

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১১:০৫ এএম

ভারতের মধ্যপ্রদেশের বেটুলে একটি ফাঁকা জায়গায় গত ৬ ডিসেম্বর বিকেলে খেলতে খেলতে গভীর কুয়োয় পড়ে যায় আট বছরের তন্ময়। তারপর থেকেই চলছিল উদ্ধারকাজ। শুক্রবার সকালে সে জ্ঞান হারায়।

৬৫ ঘণ্টা পেরিয়ে কুয়ো থেকে তন্ময়কে বাইরে বার করে আনা হয়। তাকে যখন ৫৫ ফুট ওই গভীর কুয়ো থেকে বের করা হয়, তখন তন্ময়ের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

তার বাবা সুনীল সাহু বলেন, তন্ময়কে কুয়োয় পড়ে যেতে দেখে আমার মেয়ে আমাকে ঘটনাটি জানায়। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। ৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। এতক্ষণ ধরে উদ্ধারকাজ চালিয়েও আমার ছেলেকে বাঁচানো গেল না।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর বিকেল ৫টা নাগাদ মধ্যপ্রদেশের বেটুলে একটি ফাঁকা জায়গায় খেলতে খেলতে গভীর কুয়োয় পড়ে যায় তন্ময়। তাকে উদ্ধার করার জন্য তড়িঘড়ি এসে পৌঁছয় পুলিশ। সঙ্গে ছিলেন বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং আধা সামরিক কর্মকর্তারা। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা জানিয়েছিলেন, পাথুরে মাটি থাকার কারণে দ্রুত খননকাজ চালানো যায়নি। উপর থেকেই তন্ময়ের রক্তচাপ, শ্বাস-প্রশ্বাসের হার মাপা হচ্ছিল। কিন্তু আতঙ্কে বা অন্য কোনো কারণে সে শুক্রবার সকালে অজ্ঞান হয়ে যায়। ওপর থেকে বিশেষ পদ্ধতিতে বার্তা পাঠালেও কোনো সাড়া মেলেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত