সৌদির কাছে ৩০০ কোটি ডলার চাইল পাকিস্তান

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১২:৩৩ এএম

বিদেশি মুদ্রার রিজার্ভ বিপজ্জনক স্তরে নেমে যাওয়ায় দেশের অর্থনীতির টালমাটাল অবস্থা ঠেকাতে সৌদি আরবের কাছে জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার সহায়তা চেয়েছে পাকিস্তান। গত বৃহস্পতিবার পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আল মালকির সঙ্গে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বৈঠক করেন দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার। সেই বৈঠকেই এই অনুরোধ জানিয়েছেন তিনি। কোনো দেশের ন্যূনতম অর্থনৈতিক ভারসাম্য রক্ষার অন্যতম প্রাথমিক শর্ত হলো ওই দেশের রিজার্ভে অন্তত ৩ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলারের মজুদ থাকতে হবে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বরাত দিয়ে দেশটির দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশটির রিজার্ভের পরিমাণ মাত্র ৬৭০ কোটি ডলার। অর্থাৎ দেড় মাসের আমদানি ব্যয় মেটানোর মতো অর্থও এখন আর নেই দেশটির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত