মেষ: আপনার শনির দশা কেটে যাওয়ায় এ সময়টা নির্বিঘ্নে পার হবে। বেশ কিছু সমস্যার সমাধান হবে। আর সম্পদ বিক্রয়ে অর্থলাভের যোগ রয়েছে।
বৃষ: এ সপ্তাহে মঙ্গল ও বুধগ্রহের সক্রিয় প্রভাবের ফলে শারীরিক পীড়ায় আক্রান্ত হবেন। এই সময়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন।
মিথুন: আমাদের সমাজে সাধারণত বলা হয় শীতকালে বৃষ্টি হলে সবার জন্য মঙ্গল বয়ে আনে। এই শীতে আশা করি আপনার শুভ ইচ্ছা পূরণ হবে।
কর্কট: আপনার কাজের জন্য অনেক প্রতিষ্ঠান থেকে সম্মান পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কাজে মনোযোগী হলে সফলতা নিশ্চিত।
সিংহ: এ সপ্তাহে বুধ, রবি ও ইউরেনাসের ত্রিগুণাত্মক প্রভাবের ফলে জাতককে অর্থসংক্রান্ত ব্যাপারে দুঃসাহসী করবে। ভেবেচিন্তে অর্থ লগ্নি করবেন।
কন্যা: আপনার মাঝে বিরাট সম্ভাবনা রয়েছে। এই সময় যেকোনো উজ্জ্বল পাথর ধারণ করলে সফলতা নিশ্চিত। ব্যবসা ও বিবাহ ক্ষেত্রে এটি কার্যকরী।
তুলা: আপনি শান্ত চাপা স্বভাবের মানুষ। বিশেষত বিপরীত লিঙ্গের প্রতি আপনি আড়ষ্ট। এ সপ্তাহে কোনো দুঃসাহসিক পদক্ষেপ গ্রহণ না করাই ভালো।
বৃশ্চিক: চতুরতার মাধ্যমে অর্থলাভের প্রলোভনে পড়বেন না। সৎভাবে জীবনযাপনের বিকল্প নেই। অসততা আপনার চরিত্রে নেই। শঠতায় যাবেন না।
ধনু: অষ্টমপতি লগ্নের সপ্তম স্থানে অবস্থানের ফলে অর্থ সমাগমের সুযোগ রয়েছে। সুচিন্তিত সিদ্ধান্তের পরই ব্যবসায়ে অর্থ লগ্নি করুন। এবার সফল হবেন।
মকর: শুক্রের পঞ্চমে অবস্থানের ফলে জীবনে সুখ ফিরে আসবেই। পরিবারের শিক্ষার্থীদের আসন্ন বার্ষিক পরীক্ষায় ভালো ফল লাভ হবে। ক্রোধ পরিত্যাজ্য।
কুম্ভ: শনি গ্রহের যোগ রয়েছে। এ সপ্তাহে জাতকের মন অন্যায় উপার্জনের দিকে আকৃষ্ট হতে পারে। উৎকোচ পরিহার করুন, নতুবা বিপদের ভয় আছে।
মীন: জাতকের প্রণয়াসক্ত হয়ে ভুল করার সম্ভাবনা রয়েছে। নিজ রিপুকে সংযত করুন অযথা বিপরীত লিঙ্গের আদিরসের ডাকে অর্থ বিনাশ করবেন না।
