শরীয়তপুরে ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০২:৩৫ পিএম

শরীয়তপুরের গোসাইরহাটে ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সানাউল্লাহ আকন (৩০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় মোজা চৌধুরী (২৬) নামে ট্রলি চালক আহত হন।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার গরিবেরচর বাজার সংলগ্ন সেলিম ঢালীকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানাউল্লাহ আকন ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের আজিজ হাওলাদার কান্দি গ্রামের কাদির আকনের ছেলে।

আহত মোজা চৌধুরী (২৬) স্থানীয় হাসান চৌধুরীর ছেলে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও আলাওলপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আলতাফ হোসেন জানান, ইটবোঝাই একটি ট্রলি গরিবেরচর বাজার দিকে যাচ্ছিল। সেলিম ঢালীকান্দি পৌঁছালে অপর দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালক সানাউল্লাহ ও মোজা আহত হন।

স্থানীয়রা তাদের নিকটবর্তী ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সানাউল্লাহকে মৃত্যু বলে ঘোষণা দেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

গোসাইরহাট থানার ওসি মো. আসলাম সিকদার বলেন, ট্রলি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সানাউল্লাহ নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। ট্রলি চালক আহত হন। ময়নাতদন্তের জন্য নিহতর মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত