ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের কুশাবাড়িয়া গ্রামে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। তারা হলো ওই গ্রামের সেনাসদস্য শিপন মুন্সীর ছেলে কাফিন (৭) ও সাফিন (৫)।
প্রতিবেশী এনামুল হোসেন জানান, কাফিন কুশাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। গতকাল সকালে তারা বাড়ির পাশে খেলতে যায়। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফাল্গুনী রানী সাহা বলেন, ‘শিশু দুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।’
