টেসলার আরও শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১১:১১ এএম

বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক প্রতিষ্ঠানটির আরও শেয়ার বিক্রি করেছেন।

মাস্ক প্রতিষ্ঠানটির ২২ মিলিয়ন শেয়ার বিক্রি করেছেন; যার মূল্য ৩.৬ বিলিয়ন ডলার। খবর বিবিসির।

মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি ফাইলিং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার শেয়ারগুলো বিক্রি করা হয়।

এর মাধ্যমে টেসলার মোট তহবিল প্রায় ৪০ ডলার বিলিয়নে নেমে আসে।

তবে মাস্কের পক্ষ থেকে সর্বশেষ এই শেয়ার বিক্রির কারণ জানানো হয়নি।  

এই সপ্তাহেই ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীর তকমা হারিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত