শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১২:২৪ এএম

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিম-লীর সদস্য সিমিন হোসেন রিমি এমপি।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ২০টি শহীদ পরিবার, ১ জন বীরবিক্রম, ২ জন বীরপ্রতীক ও ৬ শতাধিক মুক্তযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসাইন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত