দুই হাতের কবজি কেটে উল্লাস; র‌্যাবের জালে ৫ আসামি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৬:৪৪ পিএম

কক্সবাজারের টেকনাফের নাজিরপাড়া এলাকায় এক ব্যবসায়ীর হাত কেটে উল্লাস করার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫-এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫-এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) কক্সবাজার-টেকনাফ মহাসড়কসংলগ্ন এলাকা হতে উক্ত ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল।

জানা যায়, গত ২৬ নভেম্বর দুপুর আড়াইটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ইউনিয়ন সদস্য এনামুল হক ও তার অধীনে সন্ত্রাসীরা টেকনাফের নাজিরপাড়ার মৃত নজির আহমদের ছেলে সিদ্দিক আহম্মদের দুই হাতের কবজি কেটে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে উল্লাসে মেতে উঠে। এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসংক্রান্ত 

ভিকটিম ছিদ্দিক আহম্মদের ছেলে রাশেদুল আলম বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এর পর থেকে ঘটনায় জড়িতরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে যায়।

র‌্যাব-১৫ ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার পর আসামি গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

গ্রেপ্বতাররকৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার এলাকার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মৃত মোজাহের মিয়ার ছেলে নুরুল হক (৩৮), এজাহানামীয় ৭ নম্বর আসামি একই এলাকার দিল মোহাম্মদ কালুর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), এজাহানামীয় ৮ নম্বর আসামি মৃত ফজল আহম্মদের ছেলে দিল মোহাম্মদ কালু (৫৮), এজাহানামীয় ১০ নম্বর আসামি একই ইউনিয়নের শীলবনিয়া পাড়ার মীর কাশেমের ছেলে আবুল কালাম (৩৮) ও এজাহানামীয় ১১ নম্বর আসামি একই ইউনিয়নের নাজির পাড়ার মৃত মো. রফিকের ছেলে ছৈয়দ উল্লাহ (৩৬)। এরা সকলেই মামলার এজাহারভুক্ত আসামি।

র‌্যাব কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত