কারামুক্ত হলেন হেফাজত নেতা আজিজুল হক

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০৭:৫৫ পিএম

দীর্ঘ ২০ মাস কারাভোগের পর হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মুক্তি পেয়েছেন।

রোববার (১৮ ডিসেম্বর) বিকালে তিনি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান।

হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রব্বানী এ তথ্য জানান।

এর আগে, ২০২১ সালের ১১ এপ্রিল চট্টগ্রামের হাটহাজারীতে সংগঠনের বৈঠক শেষে তাকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। হেফাজতে ইসলামের কোনো শীর্ষপর্যায়ের নেতার গ্রেপ্তার হওয়ার ঘটনা এটাই প্রথম ছিল।

মতিঝিল থানায় ২০১৩ সালের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ২০১৩ ও ২০২১ সালের সর্বমোট ২৯টি মামলায় শ্যোন-অ্যারেস্ট দেখানো হয় তাকে। ২৯টি মামলায় ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন মেয়াদে সর্বমোট ৫১ দিন রিমান্ডে ছিলেন তিনি। দীর্ঘ ১৮ মাস পর উচ্চ আদালত থেকে ২৯টি মামলার জামিন নিয়ে বের হওয়ার আগমুহূর্তে নতুন আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক রাখা হয় তাকে।

উল্লেখ্য, শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে গণভবনে হেফাজতের মহাসচিবসহ কেন্দ্রীয় ১১ নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে কারাগারে থাকা নেতাদের মুক্তির দাবি জানিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত