ইরানে অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী আটক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০১:২৯ এএম

ইরানে পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে সরকারবিরোধী বিক্ষোভের জেরে এবার অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত শনিবার ইরানের গণমাধ্যম তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে। তাসনিম নিউজ এজেন্সি বলছে, ভুয়া তথ্য ছড়িয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরির অভিযোগে তারানেহ আলিদুস্তিকে আটক করা হয়েছে। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী ইন্সটাগ্রামে লিখেছিলেন, ‘আপনার নীরবতা মানে নিপীড়ন ও নিপীড়কের সমর্থন।’ একটি ছবি শেয়ার করে এতে তিনি ক্যাপশন দেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সংস্থা যারা এই রক্তপাত দেখছে এবং সঠিক পদক্ষেপ নিচ্ছে না, তারা মানবতার জন্য কলঙ্ক।’ অভিনেত্রী তারানেহ আলিদুস্তি ইরানের বিখ্যাত নির্মাতা আসগর ফরহাদী পরিচালিত অস্কারজয়ী সিনেমা ‘দ্য সেলসম্যান’ চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত