কুড়িগ্রামে আজ থেকে তিন দিনের ইজতেমা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০২:৪১ এএম

কুড়িগ্রামে ফজরের নামাজের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইজতেমা। এবারও কুড়িগ্রামের ধরলা ব্রিজ পূর্বপাড়ের ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বসছে এ ইজতেমার আসর। আগামী শনিবার ফজরের নামাজের পর এ ইজতেমার কার্যক্রম শেষ হবে।

ইজতেমাকে ঘিরে জেলার ৯টি উপজেলার শতাধিক মুজাহিদ কমিটির সদস্যরা  স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। ইতিমধ্যে মানুষজন জেলার বিভিন্ন প্রান্তর থেকে ইজতেমা মাঠে আসা শুরু করেছেন।

কুড়িগ্রাম জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক ও ইজতেমা কমিটির সদস্য সচিব মহীউদ্দিন খান আলমগীর জানান, ইজতেমায় মুজাহিদ কমিটির আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ রেজাউল করীম উপস্থিত থেকে বয়ান পেশ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত