নিজস্ব অ্যাপে বেশ কটি নতুন ফিচার ও ভিজুয়াল আপডেট এনেছে ম্যাসেজিং সেবা টেলিগ্রাম। এর মধ্যে আছে, ভিডিওর জন্য ‘ভয়েস টু টেক্সট’ ট্রান্সক্রিপশন, আকারে বড় গ্রুপ চ্যাটিংয়ে আলাদা ‘টপিকস’ ও ‘কালেকটিবল ইউজারনেইমস’ নামে একটি ফিচার।
ভিডিও ম্যাসেজিং ট্রান্সক্রিপশন ফিচারে প্রবেশ করা যাবে ভিডিওর নিচের ডানপাশে থাকা ‘ক্সঅ’ বাটনে চাপ দিয়ে। তবে, এটি সবাই পাচ্ছেন না।
বিদ্যমান ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশনের মতোই নতুন এই ফিচার ব্যবহার করতে পারবেন শুধু টেলিগ্রামের ‘প্রিমিয়াম’ সেবার গ্রাহকরা। একটি ‘প্রিমিয়াম’ সেবা চালাতে গুনতে হয় মাসিক ৩ দশমিক ৯৯ ডলার। তবে তুলনামূলক দ্রুত ডাউনলোড, বিজ্ঞাপন না থাকা ও সর্বোচ্চ চার জিবি পর্যন্ত ফাইল আপলোডের মতো কয়েকটি বাড়তি সুবিধা আছে এতে। বিনা মূল্যের গ্রাহকদের জন্যও কটি নতুন ফিচার এনেছে টেলিগ্রাম, যা শুরু হয়েছে ‘গ্রুপস’ অপশনে ‘টপিকস’ নামে ফিচার সংযোজনের মাধ্যমে।
এই ফিচারের মাধ্যমে দুইশোর বেশি সদস্য থাকা গ্রুপে আলাদা জায়গা তৈরি করা যাবে, যেটি ব্যক্তিগত ম্যাসেজিংয়ের মতোই কাজ করবে। পাশাপাশি, বড় ওই গ্রুপ থেকে পুরোপুরি স্বাধীন একটি নোটিফিকেশন ব্যবস্থাও থাকছে এতে। এই সেটআপ অনেকটা ডিসকর্ড সার্ভারের মতোই, যেখানে একটি সামগ্রিক চ্যাটিংয়ের ব্যবস্থা থাকলেও, বিশেষ বার্তার জন্য থাকে কটি
সাইড চ্যানেল।
টেলিগ্রাম বলছে, এসব ‘ভ্যানিটি নেইমের’ দৈর্ঘ্য হতে পারে পাঁচ অক্ষরের চেয়েও কম, যা গতানুগতিক ‘ইউজার নেইমের’ মতোই কাজ করবে। ‘গ্লোবাল সার্চের ফলাফলেও দেখা যাবে এটি। পাশাপাশি, এতে ‘username.t’ ও ‘:.:‘me/username’ মতো বিভিন্ন লিংক ব্যবহার করা যাবে টেলিগ্রামের বাইরেও। আইওএস ব্যবহারকারীদের জন্য নতুন করে নকশা হয়েছে টেলিগ্রামের ‘নাইট মোড’, যেখানে ব্যবহারকারী আলাপচারিতায় স্ক্রল করলে এর বিভিন্ন রং তুলনামূলক বেশি সামঞ্জস্যপূর্ণ দেখায়। ভার্জ বলছে, সেবাটির চ্যাটিংয়ের সেটিংসে ‘টেক্সট’-এর আকার ছোট-বড় করার পাশাপাশি ‘লিংক প্রিভিউ’ ও ‘রিপ্লাই হেডারের’ মতো বিভিন্ন নতুন অপশন আসায় লাভবান হবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।
এর নকশায় ছোটখাটো কয়েকটি পরিবর্তন এসেছে। এর মধ্যে আছে, বার্তা লোড হওয়ার সময় ‘চ্যাট বাবল’ স্পন্দন ও রিপ্লাইয়ের জন্য বামপাশে সোয়াইপের নতুন অ্যানিমেশনের মতো ফিচার। ভার্জের প্রতিবেদন অনুয়ায়ী, ১২টি নতুন ইমোজি প্যাকে প্রবেশাধিকার পাবেন টেলিগ্রামের ‘প্রিমিয়াম’ সেবার বিভিন্ন ব্যবহারকারী, যা তিনি ‘ইউজার স্ট্যাটাস’, ‘মেসেজ’ ও ‘ক্যাপশন’ হিসেবে ব্যবহার করতে পারবেন।
