মাদারীপুর

উদ্ধার নবজাতককে আদালতের মাধ্যমে দত্তক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১২:২৪ এএম

মাদারীপুরে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতক খুঁজে পেল নতুন ঠিকানা। ৭ লাখ টাকা বন্ডে রাজবাড়ীর সরকারি চাকরিজীবী নিঃসন্তান দম্পতিকে আদালতের মাধ্যমে দত্তক দেওয়া হয় নবজাতককে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৯টি আবেদনের মাধ্যমে এ শুনানি করা হয়।

আদালত সূত্রে জানা যায়, নবজাতককে দত্তক নিতে আগ্রহীদের আদালতে আবেদন পড়ে ১৯ জনের। গতকাল জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ এজলাসে শুনানি নেন আবেদনকারীদের। পরে ৭ লাখ টাকা জামানতে নিঃসন্তান দম্পতি মরিয়ম আক্তার ও আজিবর হাওলাদারের হাতে তুলে দেওয়া হয় নবজাতককে।

মরিয়ম আক্তার বলেন, ‘আমাদের কোনো সন্তান নেই। আদালতের সিদ্ধান্তমতে আমরা মেয়েটিকে মানুষ করে তুলব। আমাদের স্বামী-স্ত্রী দুজনের যা সম্পত্তি আছে, সবকিছুই এ মেয়ের নামে লিখে দেব।

মাদারীপুর জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মু. শহিদুল ইসলাম জানান, মেয়েটির সব দায়িত্ব ওই দম্পতিকে দিয়েছেন আদালত। পরিচয়হীন শিশুটি নতুন ঠিকানা পাওয়ায় সবাই খুশি।

গত রবিবার মাদারীপুর শহরের বটতলা এলাকার সড়কের পাশ থেকে কম্বলে প্যাঁচানো এক নবজাতক উদ্ধার করেন স্থানীয়রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত