চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ শ্যানদংয়ের উপকূলীয় শহর কুইংদাওয়ে প্রতিদিন ৫ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। শ্যানদংয়ের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এফপি। শ্যানদং প্রাদেশিক সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছেকুইংদাওয়ে প্রতিদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছে মাত্র ৩০ থেকে ৪০ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ৩১ জন। তবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কুইংদাও শাখার মুখপত্র বিও তাওয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১ কোটি মানুষ অধ্যুষিত এই শহরটিতে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন ৪ লাখ ৯০ হাজার থেকে ৫ লাখ ৩০ হাজার মানুষ। খুব শিগগরিই শহরের সংক্রমণ পরিস্থিতি চূড়ান্ত পর্যায় (পিক) স্পর্শ করবে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। শ্যানদংয়ের স্থানীয় আরও কয়েকটি পত্রিকাও বিও তাওয়ের এ খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
×
