রায়পুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১২:২৮ এএম

নরসিংদীর রায়পুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নূরুল ইসলাম (৪০) নামে এক ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের বগডহরিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরুল ইসলাম বগডহরিয়াকান্দি এলাকার মৃত তাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নূরুল ইসলামের ভাই আহাম্মদ বেলুন বিক্রি করেন।  বাড়িতে তিনি গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুন ফুলিয়ে থাকেন। শনিবার সকালে নূরুল বাড়ির উঠানে দাঁড়িয়ে দাঁত মাজছিলেন। এ সময় হঠাৎ করে ঘরের বাইরে রাখা সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ঘরের সিমেন্টের পিলারের কিছু অংশ ছিটকে তার মাথায় লাগলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা উদ্ধার করে ভৈরবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মা হাজেরা বেগম বলেন, ‘সকালে বড় ছেলে আহাম্মদ সিলিন্ডারটি বাইরে রেখে ঘরে খেতে গিয়েছিল।  এর মধ্যেই সিলিন্ডার বিস্ফোরণে আমার ছোট ছেলের মাথা ফেটে রক্তে ভেসে যায়। পরে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত