বাঁশঝাড় থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০১:১৫ এএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম থেকে অজ্ঞাতনামা এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১২ বছর। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, লাশের চার থেকে পাঁচ গজ দূরে একটি ভাঙা চাপাতি পাওয়া যায়। এই ধারালো অস্ত্র দিয়েই ওই কিশোরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া লাশের পাশ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। ওই কিশোরের পরিচয় ও হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

শিবগঞ্জ থানার ওসি মুনজুরুল আলম বলেন, স্থানীয়দের ফোন পেয়ে একটি বাঁশবাগান থেকে ওই কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত