মগবাজারে বাসার ভেতর নারী সাংবাদিকের গলিত লাশ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১০:৩৬ এএম

রাজধানীর মগবাজারের একটি বাসার দরজা ভেঙে শবনম শারমিন (২৮) নামে এক নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহে পচন ধরায় ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

শবনম শারমিন অনলাইন নিউজপোর্টাল দ্য রিপোর্ট ডট লাইভের এসাইনমেন্ট এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার হারুন অর রশিদের মেয়ে।

তার স্বামী সাইদুল ইসলাম এশিয়ান টেলিভিশনের একজন সংবাদকর্মী বলে জানা গেছে।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে বড় মগবাজার ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি বাসার দরজা ভেঙে ভেতর থেকে ওই নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী সাইদুল ইসলামের সাথে গত মার্চ মাসে ওই বাসাটি ভাড়া নেন তারা। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও বিস্তারিত তদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত