মেঘনা নদী থেকে তেল অপসারণ করছে 'পশুর ক্লিনার'

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ০৮:৫৮ পিএম

ভোলার মেঘনা নদীতে দুর্ঘটনাকবলিত ডুবন্ত এমভি সাগর নন্দিনী-২ ট্যাংকার থেকে নিঃসৃত তেল অপসারণ কাজ করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষের অত্যাধুনিক নৌযান পশুর ক্লিনার। জাহাজটিকে সহায়তার জন্য সেখানে রয়েছে বন্দরের অপর একটি টাগবোট অগ্নিপ্রহরী।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব কালা চাঁদ সিংহ জানান, ২৫ ডিসেম্বর ভোর ৪টার দিকে ভোলা সদরের তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে ৯ লাখ লিটার ডিজেল ও ২ লাখ ৩৪ হাজার লিটার অকটেন নিয়ে কুয়াশার কারণে দুর্ঘটনাবশত অপর একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় ওয়েল ট্যাংকার সাগর নন্দিনী।

সাগর নন্দিনী চট্টগ্রামের পদ্মা ওয়েল কোম্পানি লিমিটিডের ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে চাঁদপুর যাচ্ছিল। ডুবন্ত ট্যাংকার সাগর নন্দিনী থেকে মেঘনা নদীতে সেই জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় পরিবেশ-প্রকৃতি ও জীববৈচিত্রের ক্ষতির আশংকায় নৌ পরবিহন মন্ত্রণালয়রে নির্দেশে ২৭ ডিসেম্বর মোংলা বন্দর র্কতৃপক্ষ অত্যাধুনিক তেল অপসারণকারী জাহাজ 'পশুর ক্লিনার' ও অপর আরেকটি সহায়তাকারী জাহাজ 'এমটি অগ্নিপ্রহরী' ভোলায় পাঠিয়েছে, জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের ওই সচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত