জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১২:০৮ এএম

রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে বিআইডব্লিউটিসির অধীনে নতুন করে ফেরি চলাচল শুরু হয়েছে।

গতকাল রবিবার বেলা ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ফেরিঘাট থেকে কে-টাইপ ফেরি ‘কদম’ যানবাহন নিয়ে ছেড়ে যায়। এর আগে নাব্য সংকট ও নানা সমস্যার কারণে শুধু বর্ষাকালে দিনের বেলায় এ রুটে ফেরি চলাচল করত। এখন তিনটি ফেরি ২৪ ঘণ্টা চলাচল করবে।

এ ফেরি সার্ভিসের ফলে বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ১১টি জেলার সঙ্গে সমগ্র উত্তরবঙ্গের সড়ক পথের দূরত্ব কমবে ১৫০ কিলোমিটার। ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গ ও মধ্য অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত