নিরাপদ হলের দাবিতে পটুয়াখালী মেডিকেলের ইন্টার্নি চিকিৎসকদের ধর্মঘট

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৩:১৭ পিএম

পটুয়াখালীতে নিরাপদ হলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন পটুয়াখালী মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসকেরা।

সোমবার বেলা বারোটায় চিকিৎসা সেবা বন্ধ রেখে তারা হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন। এতে ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীসহ আবাসিক রোগীরা। পরে পুলিশ এসে বিষয়টি সমাধানের চেষ্টা করে।

আন্দোলনকারী ইন্টার্নি চিকিৎসকেরা জানান, প্রতিনিয়ত হল থেকে চুরি হচ্ছে তাদের মালামাল। বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। এটি সমাধানের জন্য হলে সিকিউরিটি গার্ড নিয়োগ, সুরক্ষা দেয়াল নির্মাণ ও সিসিটিভি বসানোর দাবি জানানো হয়। এই তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ ধর্মঘট চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত