বগুড়া সদরের বড় কুমিড়া এলাকার রনজু সরদার (৩৮) হত্যা মামলায় ১২ আসামিকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদ-ের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার এ রায় ঘোষণা করেন বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ হাবিবা মন্ডল।
দন্ডিত ব্যক্তিরা হলেন রিপন শেখ, রাজু শেখ, রিজু শেখ, রাবু শেখ, আইনুল ইসলাম, একরাম হোসেন, খয়বর আলী, আজগর আলী, সিরাজুল ইসলাম, মো. জিন্নাহ, মাহফুজার রহমান, আশরাফুল ইসলাম আশরাফ।
সাজাপ্রাপ্তদের মধ্যে সাতজন পলাতক রয়েছেন। তারা হলেন রিপন শেখ, রাজু শেখ, রিজু শেখ, রাবু শেখ, আইনুল ইসলাম, একরাম হোসেন ও খয়বর আলী। জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ২০১২ সালের ৭ জুলাই সকাল ৭টার দিকে বড় কুমিড়া বিএড কলেজের সামনে রনজু সরদারকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে রনজু মারা যান। এ ঘটনায় নিহতের বাবা আজাহার আলী হত্যা মামলা করেন।
