শীতে চাই গরম পানি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১১:৪৭ পিএম

শীতে গোসলের পানি গরম না হলে কারও কারও চলে না। বাসায় গিজারের ব্যবস্থা থাকলে দ্রুত প্রয়োজনমতো গরম পানি পাওয়া যায়।  লিখেছেন শোভা রায়

কেনার আগে গিজার সম্পর্কে কিছু বিষয় জেনে রাখা ভালো। বিশেষ করে গিজারে অটোকাট-অব, থার্মাল কাটআউট, কপার হিটিং এলিমেন্ট, টু ইন ওয়ান প্রেশার কাম রিলিজ ভøাব আছে কি না দেখে নিন। সাধারণত চারজনের পরিবারের জন্য ২৫ বা ৩৫ লিটারের গিজার হলে চলে যায়। যে ব্র্যান্ডের গিজারই কিনুন সেটা কত বছর ব্যবহার করা যাবে জানুন। একই সঙ্গে গিজারের কোনো পার্টস নষ্ট হয়ে গেলে বাজারে সহজলভ্য ও পরিবর্তন করে দেবে কি না খোঁজ নিন। কতটুকু বিদ্যুতের ব্যবহার জেনে নিন। গিজারের ট্যাংকটা কী দিয়ে তৈরি জেনে নিন। কারণ গিজারের ট্যাংকটাই গুরুত্বপূর্ণ। ওয়ারেন্টির বিষয়টাও জানুন।

খেয়াল রাখুন : ভেজা বা স্যাঁতসেঁতে জায়গায় বসানো যাবে না। বাথরুমের ভেতরে বসালে শাওয়ারের জায়গা থেকে দূরে উঁচু জায়গায় বসান। সুইচ রাখুন পানির সংস্পর্শ থেকে দূরে। সুইচ ও লাইনের সংযুক্তি স্থানগুলো পরীক্ষা করে নিন। আধুনিক গিজার দ্রুত পানি গরম হয়, গিজারের সুইচ অন করে দীর্ঘ সময় অপেক্ষা করবেন না। সুইচ বন্ধ করে ব্যবহার করুন। বিদ্যুতের অপচয় রোধে গিজারের তাপমাত্রা কমিয়ে রাখুন। বছরে একবার প্রেশারের ভøাব বা ছিদ্র হয়েছে কি না পরীক্ষা করুন।

কোথায় পাবেন : দাম ও মানভেদে বিভিন্ন কোম্পানি বাজারে বিভিন্ন ধরনের গিজার নিয়ে এসেছে। ভিশন, মিয়াকো, মেলানো, আরএফএল, ওয়ালটন, টিয়েরা ইন্টারন্যাশনাল ইত্যাদি বিভিন্ন

শোরুমে পাবেন।

দরদাম : বাজারে গ্যাস ও ইলেকট্রিক দুই ধরনের গিজার রয়েছে। বিভিন্ন মাপের গিজার ৫- ২৫ হাজার টাকায় পেয়ে যাবেন। ভিশনের ৩০ লিটার প্রাইম গিজার ৮২৫০ টাকা, ৪৫ লিটার প্রাইম গিজার ৯১২৫, ৪৫ লিটার আল্ট্রা গিজার ৮৯৫০, ৬৭ লিটার রেগুলার পরিমাপের গিজার ৮৭০০ এবং ৩০ লিটার ক্ল্যাসিক পরিমাপের গিজার ৮২৫০ টাকা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত