লুনা ল্যাপটপের পার্টস আলাদা হয়

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১১:৪৭ পিএম

ডেল ২০২১ সালে ল্যাপটপের দীর্ঘস্থায়ী ও সহজলভ্যতা বাড়াতে উদ্যোগ  নেয়। যা ‘কনসেপ্ট লুনা’ নামে পরিচিত। সেই উদ্যোগ এ বছর বাস্তবায়িত হচ্ছে। ‘কনসেপ্ট লুনা’ ডেলের এই ল্যাপটপগুলো বিশেষ পরিবর্তনের মাধ্যমে তৈরি হচ্ছে। ফলে ল্যাপটপের প্রতিটি পার্টস এক্সেসেবল ও পুনঃব্যবহারযোগ্য। কম্পোনেন্ট ডিপার্টমেন্টের পাশাপাশি বাহ্যিক দিক থেকেও এই পরিবর্তন রয়েছে। বর্তমানে বিক্রি করা সাধারণ ল্যাপটপের মতো বেশি সোল্ডার বা ইন্টিগ্রেটেড কম্পোনেন্ট নেই ডেলের নতুন কনসেপ্ট এই ল্যাপটপে। ডেল রোবট দিয়ে একটি ‘মাইক্রো-ফ্যাক্টরি’ তৈরি করেছে, যা পুরো ল্যাপটপের বিভিন্ন অংশ দ্রুত বিচ্ছিন্ন করা যাবে। কনসেপ্ট লুনা এখন আরও রোবট-ফ্রেন্ডলি, যা প্রায় ২০২২-এর ডেল এক্সপিএস ১৩ প্লাসের সমান। পুরো ল্যাপটপটি এক মিনিটেরও কম সময়ে ডিসমেন্টল করা যায় এবং দ্রুত প্রত্যেকটি পার্টস আবার জায়গামতো রিবিল্ড সম্ভব। খালি হাতে কনসেপ্ট লুনা প্রোটোটাইপের প্রতিটি অংশকে পপ আউট করা যায়। ল্যাপটপের প্রত্যেকটি পার্টসে একটি ছক কোড থাকবে, যেটি স্ক্যান করলে প্রতিস্থাপন যন্ত্রাংশের জন্য আলাদা বিক্রয়মূল্য পাবেন।  আবির

×
সর্বশেষ সর্বাধিক পঠিত