চার্জার মেরামত

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১১:৪৮ পিএম

মোবাইলের চার্জার নষ্ট হলে ঘরেই ঠিক করে নিতে পারেন। প্রথমে নষ্ট চার্জারের তার কেটে দুটি অংশ করে নিন। দুটি অংশের মধ্যে একটি অংশ চার্জারের সঙ্গে অন্যটি তার সঙ্গে সংযুক্ত থাকবে। এরপর দুটি অংশ থেকে ওপরের আবরণ ফেলে, তারের তামার অংশ বের করুন। দুটি তারের মধ্যে লাল অংশকে পজিটিভ এবং কালো অংশকে নেগেটিভ বলা হয়। চার্জার অংশের পজিটিভের সঙ্গে তারের পজিটিভ অংশ যুক্ত করুন। একইভাবে নেগেটিভ অংশও যুক্ত করুন। সংযুক্ত দুটি তার টেপ দিয়ে ঢেকে দিন, যেন পজিটিভের সঙ্গে নেগেটিভ অংশ যুক্ত না হয়ে যায়। তাই পজিটিভ ও নেগেটিভ জোড়া আলাদা আলাদা টেইপ দিয়ে সংযুক্ত করে দিতে পারেন। এরপর মোবাইল ফোন চার্জ দিয়ে পরীক্ষা করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত