বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগে একটি হাই অ্যান্ড গার্মেন্ট শিল্প স্থাপন করতে যাচ্ছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স এসএসএইচ (বিডি) সাসটেইনেবল ফ্যাশন কোম্পানি লিমিটেড। এ লক্ষ্যে গতকাল বুধবার ঢাকায় বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের লক্ষ্যে এসএসএইচ (বিডি)সহ ১৬টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বেপজা। এ প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৩৮ কোটি ৭৭ লাখ ডলার।
প্রতিষ্ঠানটি বার্ষিক ৩ কোটি ৬০ লাখ পিস বিভিন্ন প্রকার জ্যাকেট, ব্লেজার, কোট, স্যুট, প্যান্ট, ট্রাউজার, জিনস, শার্ট, শর্টস, কার্গো লং, আন্ডারওয়্যার, জার্সি, টি-শার্ট, নিট-বটম, বেবি বাম্পার, সুইমস্যুট, শিথ ড্রেস, হুডি, ইউনিফর্মসহ বিভিন্ন ধরনের হাই অ্যান্ড পোশাকসামগ্রী উৎপাদন করবে যেখানে ২ হাজার ৬২ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ হবে। বিজ্ঞপ্তি
