টাঙ্গাইলে ট্রাকচাপায় বিমানবন্দরের ট্রাফিক হেলপার নিহত

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০১:৩৭ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় বিমানবন্দরে কর্মরত ট্রাফিক হেলপার ছানোয়ার হোসেন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাকুটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছানোয়ার হোসেন জামাল জেলার বকশিগঞ্জ উপজেলার জোনাকিপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি জামালপুর যাচ্ছিলেন ছানোয়ার হোসেন।

এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার পাকুটিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে আরেকটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছানোয়ার হোসেনের।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত