ঋণের কিস্তি আত্মসাৎ

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তার জেল-জরিমানা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১২:৪৯ এএম

ঋণের কিস্তি গ্রাহকদের কাছ থেকে আদায় করে তা জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামীণ ব্যাংক শাখার কর্মকর্তা আবদুর রহিমকে ছয় বছরের কারাদ- ও ২০ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক আশরাফুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জনাকীর্ণ আদালতে এ রায় দেন। দ-প্রাপ্ত আবদুর রহিম (৪৮) জয়পুরহাটের বুলুপাড়া গ্রামের কামরুল ইসলামের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের কুষ্টিয়ার হরিনারায়ণপুর শাখা ব্যবস্থাপক ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, আবদুর রহিম ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের নভেম্বর সময়কালে ব্যাংকটির ঋণগ্রহীতাদের কাছ থেকে সংগৃহীত কিস্তির টাকা ব্যাংক তহবিলে জমা না করে সংগৃহীত প্রায় ১১ লাখ টাকা আত্মসাৎ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত