গাজীপুরের শ্রীপুরে একটি নির্মাণাধীন শপিং মলের লিফট চ্যানেলে পড়ে রাকিবুল ইসলাম (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ওইদিন সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার এলাকায় টাউন সেন্টার নামের ওই নির্মাণাধীন শপিং মলে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার আলতাফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শপিং মলের ওপরতলায় কিছু অংশের নির্মাণকাজ চলছিল। হঠাৎ অসাবধানতাবশত লিফট স্থাপনের জায়গা দিয়ে চতুর্থ তলা থেকে নিচে পড়ে যান রাকিবুল।
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ওসি মনিরুজ্জামান।
