‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো পাতানো নির্বাচন হবে না’

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৫:২৭ পিএম

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না হলে আওয়ামী লীগের পাতানো নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ৫টায় বরগুনা টাউনহল মিলনায়তনে জাতীয়তাবাদী দল বিএনপির ১০ দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জয়নুল আবেদিন বলেন, আওয়ামী লীগ সরকারের পালানোর সময় হয়ে এসেছে। খুব শিগগিরই তাদের এ দেশ ছেড়ে পালাতে হবে। বাংলাদেশের জনগণ তাদের এ দেশ থেকে বিতারিত করবেন।

বরগুনা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা।

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লাসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত