পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ শনিবার শুরু হচ্ছে দুই দিনের ‘কাঞ্চনজঙ্ঘা পালাটিয়া উৎসব।’ এই উৎসব আয়োজক নাট্যদল ভূমিজ।
আয়োজকরা জানিয়েছেন, উৎসবে ঐতিহ্যবাহী পালাটিয়া, মঞ্চনাটক এবং মানবিক আনন্দের সংগীত পরিবেশিত হবে। এ ছাড়া মেডিটেশন পর্বও থাকবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সহযোগিতায় এই উৎসবে দেশবরেণ্য শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী ও কবি-সাহিত্যিকরা অংশ নেবেন।
তারা আরও জানান, ঐতিহ্যবাহী পালাটিয়া এই অঞ্চলের হাজার বছরের পুরনো নাট্যরীতি। উৎসবের দ্বিতীয় দিন সুপরিচিত পালাটিয়া ‘সত্যপীর’ মঞ্চস্থ হবে।
