রহস্যময় বিস্ফোরণে কাপ্তাইয়ে নিহত বাবা-ছেলে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০৬:৪৩ এএম

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বিস্ফোরণে বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া টিলা এলাকায় এ বিস্ফোরণের গুরুতর আহত হয়েছেন এক নারী। তবে কীসের থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিস্ফোরণের ঘটনায় ইসমাইল মিয়া (৪৫) ও তার ছেলে মো. রিফাত (৭) নিহত হয়েছেন। এ ছাড়া ইসমাইলের স্ত্রী সখিনা বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন।

৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, তারা বিস্ফোরণে হতাহতের কথা শুনেছেন। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত নন তিনি। 

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, ঘটনাস্থলে গিয়ে কিছু বিস্ফোরক দ্রব্যের ক্লিপ পাওয়া গেছে। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তদন্ত টিম আসবে। তাদের তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ওমর ফারুক রনি জানান, বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলেকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত