চা-দোকানিদের মাঝে ৭০ হাজার কাপ বিতরণ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১২:৪৮ এএম

ইংরেজি নতুন বছর উপলক্ষে বরগুনার নিম্ন আয়ের চা-দোকানিদের মাঝে ৭০ হাজার চায়ের কাপ ও সিরামিকের মগ বিতরণ করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদারের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত এসব চায়ের কাপ ও মগ বিতরণ করা হয়। গতকাল সোমবার বরগুনা সদরের বিভিন্ন চায়ের দোকানে চায়ের কাপ বিতরণকালে জেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা যুবলীগ নেতা মাহমুদুল বারী রনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবিসংবলিত যে কাপ চা-দোকানিদের মধ্যে বিতরণ করা হয়েছে, তাতে আমরা তৃণমূল নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছি।’ যুবলীগ নেতা রিয়াজ হোসেন বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যুবলীগের চেয়ারম্যানের নির্দেশেই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বরগুনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এসব চায়ের কাপ বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত