কোল্ডস্ট্রোকে হোটেল কর্মচারীর মৃত্যু

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১০:১৫ পিএম

মৌসুমী চলমান শৈত্যপ্রবাহে কনকনে ঠাণ্ডায় নীলফামারীর সৈয়দপুরে কোল্ডস্ট্রোকে আক্রান্ত হয়ে আব্দুল হামিদ(৪৮) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে সৈয়দপুর শহরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের সৈয়দপুর মিস্ত্রীপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল হামিদ আগে রিক্সা চালাতো। কনকনে ঠাণ্ডার কারণে বেশ কিছুদিন ধরে রিক্সা চালানো বাদ দিয়ে শহরের পাঁচমাথা এলাকার আশরাফ হোটেলে শ্রমিকের কাজ নেন। হামিদের পরনে কালো জ্যাকেট ও লুঙ্গি ছিল। তিনি হোটেল থেকে বেরিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিল। তাকে খুব ঠাণ্ডা লাগছে বলে আর শরীরে কাঁপুনি আসে। পাঁচমাথা মোড়ের অদূরে চেলু খানের পেট্রোল পাম্প এলাকায় হাঁটা পথে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। ধারণা করা হচ্ছে ঠাণ্ডার কারণে তিনি কোল্ডস্ট্রোকে আক্রান্ত হন।

মিস্ত্রীপাড়ার বাসিন্দা জাকির জানান, তার লাশ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়।

স্ত্রী রানী বেগম জানান, ঘটনার দিন সকালে হোটেল কাজ করতে যায়। বিকেলে তার বাড়ি ফিরে আসার কথা। খবর পান হোটেল থেকে বাড়ি ফেরার সময় পথেই উল্টে পড়ে মারা যান। রানী কান্না বিজড়িত কণ্ঠে বলছিলেন তাদের ৫ ছেলে মেয়ে। এখন সংসার চলবে কী করে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত