ময়মনসিংহ জেলা যুবদল সভাপতি গ্রেপ্তার

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১১:৪৮ পিএম

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান সরকারকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। এর আগে দুপুরে নগরীর গঙ্গাদাসগুহ রোড এলাকায় বিএনপির সাবেক এমপি মোশাররফ হোসেনের বাসা থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ১৫ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় রুকনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বলেন, সরকার গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে যুবদল সভাপতিকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করেছে। তিনি অনতিবিলম্বে রুকনুজ্জামানসহ বিএনপির গ্রেপ্তার সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষে রেলওয়ে জংশন স্টেশন এলাকায় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। এতে তিন পুলিশসহ এক আওয়ামী লীগ নেতা আহত হয়। পরে পুলিশ বাদী হয়ে বিএনপির ২৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫০-৪০০ জনকে আসামি করে মামলা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত