বিক্রয় প্রতিনিধি খুন

হত্যাকারীদের গ্রেপ্তার দাবি সহকর্মীদের

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১২:২৬ এএম

চট্টগ্রামের বাঁশখালীর গ-ামারায় কোহিনুর কেমিক্যাল (তিব্বত) কোম্পানির বিক্রয় প্রতিনিধি দুদু মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন ও মিছিল করেছেন সহকর্মীরা। মালামাল বিক্রির টাকা কালেকশন করে গত মঙ্গলবার রাতে গ-ামারা ব্রিজে আসার সময় দুষ্কৃতকারীরা ছুরিকাঘাতে হত্যা করে দুদু মিয়াকে (৩৮)। সকালে বাঁশখালীর সব বিক্রয় প্রতিনিধির ব্যানারে মানববন্ধন ও মিছিল করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুষ্কৃতকারীরা দুদু মিয়াকে ছুরিকাঘাত করে। পরে বাঁশখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীরা জানান, রংপুর জেলার মিঠাপুকুর এলাকার বিরামপুর গ্রামের হয়রত আলীর ছেলে মোহাম্মদ দুদু মিয়া বাঁশখালীতে কোহিনুর কেমিক্যাল (তিব্বত) কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ছিলেন। তিনি চাম্বল এলাকায় বসবাস করছিলেন।

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত