ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১০:৩৬ পিএম

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ সেøাগান সামনে রেখে আজ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে একবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৩। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বরাবরের মতো এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশসহ ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের ২৫২টির মধ্যে পূর্ণদৈর্ঘ্য (৫০ মিনিটের বেশি) চলচ্চিত্রের সংখ্যা ১২৯টি, স্বাধীন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা ১২৩টি। বাংলাদেশের চলচ্চিত্র আছে ৮১টি যার মধ্যে ৬৯টি স্বাধীন ও স্বল্পদৈর্ঘ্য এবং ১২টি পূর্ণদৈর্ঘ্য। উদ্বোধনী অনুষ্ঠানের পরই দেখানো হবে ফাখরুল আরেফীন খান পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, ‘জেকে ১৯৭১’।

১৫-১৬ জানুয়ারি ২০২৩ উৎসবের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের সহযোগিতায় চলচ্চিত্রে নারীর ভূমিকাবিষয়ক সেমিনার ‘নবম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জের তৃতীয়তলায় হবে। উৎসবের মূল আকর্ষণগুলোর একটি এই উইমেন্স কনফারেন্স। ১৫-১৮ জানুয়ারি আঁলিয়স ফ্রঁসেজ গ্যালারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্মাতাদের মিথস্ক্রিয়ামূলক চার দিনব্যাপী সেমিনার ও কর্মশালা ‘ওয়েস্ট মিটস ইস্ট : চিত্রনাট্য প্রতিযোগিতা’। পাশ্চাত্যের দেশগুলোর চলচ্চিত্রেরও রয়েছে নিজস্ব শৈল্পিক বহিঃপ্রকাশ, কিন্তু তা প্রাচ্য থেকে একেবারেই ভিন্ন। এটা ধারণা করা হতো যে, ‘এই দুই অঞ্চলের শিল্প কখনো এক হবে না।’ কিন্তু বিগত কয়েক বছরে চলচ্চিত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রাচ্য ও পাশ্চাত্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলো গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। ফলে চলচ্চিত্র হারিয়েছে নিজ সীমানা, পেয়েছে বৈশি^ক পরিচিতি। এই একাত্মতাকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, সেই ভাবনা উসকে দিতেই এ আয়োজন।

শ্রেষ্ঠ চিত্রনাট্য পাবে ৫ হাজার ডলার, দ্বিতীয় স্থান অধিকারী চিত্রনাট্য পাবে ৩ হাজার ডলার এবং তৃতীয় স্থানজয়ী চিত্রনাট্য পাবে ২ হাজার ডলার। এবার বাংলাদেশ প্যানোরামাতে যুক্ত করা হয়েছে স্বল্পদৈর্ঘ্যরে ছবি। এগুলোর ভেতর থেকে বাছাই করা হবে তিনটি শীর্ষ ছবিকে। এ তিনের ভেতর সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবিটি আড়াই লাখ, প্রথম রানারআপ দেড় লাখ আর দ্বিতীয় রানারআপ পাবে এক লাখ টাকা। বাংলাদেশ প্যানোরামা একটি পূর্ণদৈর্ঘ্য ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পাবে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক ফেডারেশন ফিপ্রেসির সেরা ছবির সনদ। এ ছাড়া এবারই প্রথমবারের মতো উৎসবে থাকছে মাস্টার ক্লাস। ২১ জানুয়ারি বাংলাদেশ জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সে সারাদিন ধরে এ মাস্টার ক্লাস হবে। বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষার্থীরা এ মাস্টার ক্লাসে অংশ নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

প্রতিযোগিতা বিভাগ

এশিয়ান সিনেমা কম্পিটিশন : এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ২৪টি চলচ্চিত্র নিয়ে গঠিত (ন্যূনতম ৭০ মিনিটব্যাপী ফিকশন ফিল্ম) প্রতিযোগিতা বিভাগ সেরা চলচ্চিত্র নির্ধারণে থাকবে চার সদস্যবিশিষ্ট একটি স্বাধীন আন্তর্জাতিক জুরি বোর্ড। শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য পুরস্কার হিসেবে থাকছে একটি ক্রেস্ট, সার্টিফিকেট এবং এক লাখ টাকা। এ ছাড়া শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য পুরস্কার হিসেবে থাকছে একটি সার্টিফিকেট ও ক্রেস্ট।

রেট্রোস্পেকটিভ বিভাগ : বিশ্ব চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ফরাসি অতর চলচ্চিত্র নির্মাতা ফ্রাসোয়াঁ ত্রুফোর চারটি চলচ্চিত্র দেখানো হবে এ বিভাগে।

বাংলাদেশ প্যানোরামা : উৎসবের এ বিভাগে বাংলাদেশের ৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন এ বিভাগে বাংলাদেশের তরুণ নির্মাতাদের নির্মিত বাছাইকৃত সর্বোচ্চ ১০ মিনিটের ২০টি স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্র প্রতিযোগিতার সুযোগ পাবে।

সিনেমা অব দ্য ওয়ার্ল্ডবিভাগ এ বিভাগে বিভিন্ন দেশের সমকালীন সেরা ৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ বিভাগের জন্য দর্শক জরিপে একটি শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হবে। চলচ্চিত্রের জন্য পুরস্কার থাকবে সার্টিফিকেট ও ক্রেস্ট।

চিলড্রেনস বিভাগ এ বিভাগে ১৮টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। ‘বেস্ট জুভেনাইল অডিয়েন্স বাদল রহমান অ্যাওয়ার্ডে’র জন্য মনোনীত হবে। এ পুরস্কার হিসেবে থাকছে সনদ ও ক্রেস্ট।

স্পিরিচুয়াল ফিল্মস এ বিভাগে প্রায় ১৪টি ছবি প্রদর্শিত হবে। মূলত ধর্মীয় বিশ্বাস, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং মানবতাবাদী চলচ্চিত্র এ বিভাগে অন্তর্ভুক্ত হয়েছে।

উইমেন ফিল্ম মেকারস সেশন দেশ ও বিদেশের নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে এ বিভাগটি সাজানো হয়েছে। এতে দেশি-বিদেশি ২৩টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিভাগের একটি শ্রেষ্ঠ কাহিনীচিত্র ও একটি শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রকে পুরস্কারের জন্য নির্বাচিত করবেন। এ ছাড়া এ বিভাগ থেকে একজন শ্রেষ্ঠ নারী নির্মাতাকেও পুরস্কৃত করা হবে।

শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্মস বিভাগ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নবীন ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রগুলো প্রদর্শিত হবে। এতে দেশি-বিদেশি ৮৪টি ছবি প্রদর্শিত হবে যেখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক পরিম-লে প্রবেশের সুযোগ সৃষ্টি করতেই এ বিভাগটি উৎসবে উন্মুক্ত করা হয়েছে।

উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর স্থানগুলো জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তন (প্রধান মিলনায়তন) ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, আঁলিয়স ফ্রঁসেজ মিলনায়তন।

৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রয়াত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের মৃত্যুর তিন বছর পর দর্শকের সামনে আসছে প্রামাণ্যচিত্র ‘থার্টি ফাইভ’। নির্মাতা আশিক মুস্তফার প্রামাণ্যচিত্রটির দৃশ্যধারণ শেষ হওয়ার পর ২০১৯ সালের ডিসেম্বরে মৃত্যু হয়েছে মাহফুজুর রহমানের। ৩৫ মিলিমিটার যুগের সেই সময়ের এফডিসি কেমন ছিল, কীভাবে দৃশ্যধারণ করা হতো মাহফুজুর রহমানের বয়ানে তা তুলে আনা হয়েছে। উৎসবে ১৫ জানুয়ারি বিকেল ৫টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার হবে। এর আগে ইরানের একটি উৎসবে ‘থার্টি ফাইভ’-এর বিশ্ব প্রিমিয়ার হয়েছে। এতে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন আইরিন। অভিনয় দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরুর পর চিত্রগ্রহণে নাম লেখান মাহফুজুর রহমান; এরপর নিজেকে দেশসেরা চিত্রগ্রাহকে পরিণত করেছেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত